অরুণাচলের সেপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ যুবকের পরিচয় মিলল

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : অরুণাচলের সেপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত পাঁচ যুবকের পরিচয় মিলল। মৃতরা হলেন অসমের লখিমপুর জেলার নাওবৈচা এলাকার বাসিন্দা। নিহতরা হলেন বুলবুল আলি, নুর হোসেন, সইদুল ইসলাম, আবুল হোসেন এবং আমজাদ আলি।

জানা যায়, তাঁরা লখিমপুরের ভরলুয়া এলাকা থেকে চেপা বাজারে যাচ্ছিলেন। পাঁচ ব্যবসায়ীর দলটি চেপা বাজারের ম্যানেজার নূর হোসেনের বোলেরো গাড়িতে করে যাত্রা করছিলেন। চেপা অভিমুখে যাওয়ার পথে চেপা ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *