বরাক তরঙ্গ, ১১ জুন : ফুটবল বিশ্বকাপ টিভি বা মোবাইলে দেখাবে জ়ি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ় লিমিটেড।
জ়ি এন্টারটেনমেন্ট জানিয়েছে, সম্প্রতি তারা চারটি চ্যানেল চালু করেছে। সেগুলি হল— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জ়ি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকেরা।
টিভিতে কোথায় লাইভ দেখবেন ফুটবল বিশ্বকাপের ম্যাচ?
ZEE5 এই বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার। বিশ্বকাপের ম্যাচগুলি ZEE5-এর নতুন চালু হওয়া ইউনিট৮ স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে ভারতে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথম ম্যাচটি ডিডি স্পোর্টসে ফ্রি ডিশের মাধ্যমে বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হবে। যদিও ডিডিতে শুধুমাত্র নির্বাচিত ম্যাচগুলিই দেখা যেতে পারে। পুরো টুর্নামেন্ট দেখতে হলে আপনাকে ZEE5-এর সাবস্ক্রিপশন নিতে হবে।
মোবাইলে কোথায় লাইভ দেখবেন?
ফিফা বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং ZEE5 অ্যাপ এবং ওয়েবসাইটে হবে, যার মাধ্যমে আপনি মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে টুর্নামেন্টটি দেখতে পারবেন।
কত টাকা খরচ?
ZEE5-এর এক মাসের সাবস্ক্রিপশনের জন্য খরচ হবে ২৯৯ টাকা।
এছাড়া ৭৯৯ টাকায় প্রিমিয়াম প্ল্যানও নেওয়া যাবে, দেখা যাবে তিনটি ডিভাইসে। ফিফা বিশ্বকাপও এই প্ল্যানে অন্তর্ভুক্ত
কীভাবে সাবস্ক্রাইব করবেন?
প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ZEE5 অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। প্ল্যান নির্বাচিত করুন। পেমেন্ট করার পর উপভোগ করুন বিশ্বকাপ।



