১১ জুন : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এবারের এই বিশ্বকাপ।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে।
ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এবারই প্রথম, দল বেড়েছে আগের চেয়ে ১৬টি।
আয়োজক দেশগুলো যার যার দেশে আয়োজন করতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে, কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে আজ রাত ১২ টায়।
কোন গ্রুপে কোন দল জেনে নিন।
গ্রুপ ‘এ’ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’ : কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’ : ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’ : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক
গ্রুপ ‘ই’ : জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ ‘এফ’ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া
গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’ : স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে
গ্রুপ ‘আই’ : ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে
গ্রুপ ‘জে’ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান
গ্রুপ ‘কে’ : পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া
গ্রুপ ‘এল’ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।



