মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত চাঞ্চল্যকর মব লিঞ্চিং কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর রবিবার গভীর রাতে থানায় আত্মসমর্পণ করেন মামলার অন্যতম অভিযুক্ত বিক্রম সিনহা। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাস্থলের ভিডিওতেও তাকে দেখা গিয়েছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণের পর বিক্রম সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, নালুগাঁওয়ের এই মব লিঞ্চিং ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজন এখনও পলাতক রয়েছে। তাদের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য তদন্ত জোরদার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে।



