বরাক তরঙ্গ, ৭ জুন : রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার রাতে আকস্মিক ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ নিরাপত্তার স্বার্থে বাড়িঘর ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
জানা গেছে, ভূমিকম্পটির অভিকেন্দ্র ছিল ভুটানের পুনাখার অঞ্চলের নিকটবর্তী এলাকায়, পুনাখা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের কম্পন শুধু রাজ্যেই নয়, প্রতিবেশী বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



