পঞ্চায়েত কাপ ফুটবলে শেষচারে রাজগোবিন্দপুর

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল প্রতিযোগিতার চতুর্থ কোয়াটার ফাইনাল খেলায় রোমাঞ্চকর জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রাজগোবিন্দপুর এফসি। রবিবার রাজঘাট রাজীব গান্ধি স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে চতুর্থ কোয়াটার ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজগোবিন্দপুর এফসি বনাম কর্কট এফসি। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। ম্যাচের প্রথমার্ধে দর্শনীয় একটি গোল করে এগিয়ে যায় রাজগোবিন্দপুর এফসি। দ্বিতীয়ার্ধের খেলায় আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করে রাজগোবিন্দপুর এফসি। অবশেষে ২-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে অন্তিম দল হিসাবে সেমিফাইনালে প্রবেশ করে  রাজগোবিন্দপুর এফসি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজগোবিন্দপুর এফসি দলের খেলোয়াড় পানকিমা।

তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন শিক্ষক সাহানওয়াজ হোসেন লস্কর, প্রাক্তন ফুটবলার রসিক উদ্দিন বড়ভূইয়া, ব্যবসায়ী আজাদ হোসেন বড়ভূইয়া।

এছাড়া এদিনের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার পেলেন কর্কট এফসির লাল জুয়ালা । তার হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির সভাপতি সীতাংশু দাস, বাপ্পা পাল, নূর হোসেন বড়ভুইয়া। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী মারিয়া এফসি বনাম বাপ্পন এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *