চান্নিঘাটে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ জুন : শুরু হচ্ছে চান্নিঘাট ফ্রেন্ডস এনজিও-এর সিজন ফোর ফুটবল টুর্নামেন্ট। আগামী ২১ জুন থেকে শুরু হবে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দলকে নগদ ৪০ হাজার টাকা এবং একটি আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে। অপরদিকে রানার্স-আপ দল পাবে নগদ ২০ হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি। টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলগুলোর এন্ট্রি গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুন। যেহেতু মাত্র ১৬টি দলের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, তাই আগ্রহী দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

টুর্নামেন্টের সবকটি ম্যাচ চান্নিঘাট খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *