সিলেটি ভাষার চলচ্চিত্র “নরপিচাশ” বঙ্গ ভবনে দুই শোতে প্রদর্শিত

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুন : সিলেটি ভাষার নতুন চলচ্চিত্র “নরপিচাশ” বঙ্গ ভবনের পর্দায় আনুষ্ঠানিকভাবে দু’টি শোতে প্রদর্শিত হয়। শনিবার প্রথম শো শুরু হয় বিকেল ৪টায় এবং দ্বিতীয় শো সন্ধ্যা ৬টায়। চলচ্চিত্রটির পরিচালক দিবাকর নাগ উপস্থিত ছিলেন এবং এ অঞ্চলের স্থানীয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। অনুষ্ঠানটি শুরু হয় দির্বান্সী নাথের নৃত্য পরিবেশনে। এরপর মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন করেন ডিএন প্রোডাকশন এন্টারটেইনমেন্টের পরিচালক ও প্রযোজক দিবাকর নাগ, পাপড়ি কর্মকার, গোপাল দাস ও বিকাশ ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষানু ভট্টাচার্য। জানানো হয়, ছবিটি সম্পূর্ণ শুটিং হয়েছে শিলচরের পার্শ্ববর্তী কাঁঠাল রোডের কাঞ্চনপুরে এবং নির্মাণে প্রায় এক বছর সময় লেগেছে। উপস্থিত দর্শকরা প্রদর্শনী সফল বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *