ধেমাজিতে রেল ও গাড়ির সংঘর্ষ, মৃত্যু মহিলার

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : ধেমাজি জেলার ডেকাপাম এলাকায় সংঘটিত এক ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। লিডু-মুর্কংচেলেক যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি চারচাকাবিশিষ্ট যানবাহন প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অরুণাচল প্রদেশের বাসিন্দা রূপা রিবার। একই ঘটনায় রি রিবা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডেকাপাম এলাকায় পৌঁছানোর সময় যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে চারচাকাবিশিষ্ট যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ট্রেনের সঙ্গে দীর্ঘ দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *