বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দ্য গ্রিনস এর আন্তঃকলেজ কুইজ হাইলাকান্দিতে

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণকারী সংস্থা ‘দ্য গ্রিনস’, হাইলাকান্দি এবং অসম সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের উদ্যোগে বুধবার এক আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীকিষণ সারদা কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এবং স্টুডেন্টস ফর ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ড. শতানন্দ ভট্টাচার্য। তাঁকে সহযোগিতা করেন কল্পজ্যোতি ভট্টাচার্য। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোট সাতটি দল অংশগ্রহণ করে। এতে শ্রীকিষণ সারদা কলেজের নন্দিনী বিশ্বাস ও খুনফই রিয়াং প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান লাভ করে প্রেসিন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের দীপায়ন চক্রবর্তী ও আদিত্য সূত্রধর। তৃতীয় স্থান অর্জন করে শ্রীকিষণ সারদা কলেজের তাইমুন নেহার বড়ভূইয়া ও জমজম হাবিবা।

কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীকিষণ সারদা কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার, বিভাগীয় বন আধিকারিক (ডিএফও) অখিল দত্ত, দ্য গ্রিনসের সম্পাদক ড. যজ্ঞেশ্বর দেব, সহ-সভাপতি মাধবী শর্মা এবং ড. শতানন্দ ভট্টাচার্য প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এর আগে গত রবিবার পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘এ’-তে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে প্রিয়াংশু সাহা, ঋতুশ্রী চক্রবর্তী এবং দেবারায়ন দে পুরকায়স্থ। গ্রুপ ‘বি’-তে প্রথম তিনটি স্থান লাভ করে শান্তনু কংশবনিক, নবরূপা দে এবং রোহন পাল। গ্রুপ ‘সি’-তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে নন্দিনী মজুমদার, প্রীতম ছেত্রী এবং সৌম্য ভট্টাচার্য।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠানে শ্রীকিষণ সারদা কলেজে সকাল ১১টা ৩০ মিনিটে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও শংসাপত্র প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *