বরাক তরঙ্গ, ৩ জুন : গুয়াহাটি যাওয়ার পথে বুধবার কাছাড় জেলার ঐতিহ্যবাহী উধারবন্দ শ্রীশ্রী কালীবাড়িতে মা কাঁচাকান্তির চরণে পূজা-অর্চনা করেন পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা জানান।
পূজা শেষে কৃষ্ণেন্দু পাল বলেন, মা কাঁচাকান্তির আশীর্বাদে সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকুক। পাশাপাশি সমাজকল্যাণ ও জনসেবার কাজে আরও নিষ্ঠার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখার শক্তি ও প্রেরণা কামনা করেন তিনি।
এ সময় মন্দিরে উপস্থিত ভক্ত, মন্দির কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিধায়ক। তাঁর এই ধর্মীয় সফরকে কেন্দ্র করে ভক্তদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



