বরাক তরঙ্গ, ৩ জুন : মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে বুধবার হাইলাকান্দি জেলা কারাগারে একটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহে কারাগারের আবাসিকদের কিছুটা স্বস্তি প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রোটারি ক্লাবের প্রতিনিধিরা কারা কর্তৃপক্ষের হাতে ফ্যানটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন। কারাগার সুপার এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
রোটারি ক্লাবের সম্পাদক ড. কামাল হোসেন চৌধুরী বলেন, রোটারি ক্লাব অতীতেও জেলা কারাগারের আবাসিকদের কল্যাণে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান ও সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি জানান, ভবিষ্যতেও কারাগারের আবাসিকদের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করে ক্লাবের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।

কারাগারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কারাগারের সুপারিন্টেনডেন্ট সন্তোষ গোস্বামী, জেইলর হিতেশ চৌধুরী, জেল পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অমিত দে পুরকায়স্থ এবং কাউসার আহমেদ। এছাড়াও কারাগারের আবাসিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের তিন প্রাক্তন সভাপতি সমীরণ পাল, অসিত কুমার পাল ও শংকর চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ। কারাগার কর্তৃপক্ষ রোটারি ক্লাবের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও রোটারি ক্লাবের পক্ষ থেকে কারাগারের আবাসিকদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই



