রাজ্যে জাপানিজ এনকেফালাইটিসের ভয়াবহ সংক্রমণ, সোনারিতে এক ব্যক্তির মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : রাজ্যে জাপানিজ এনকেফালাইটিসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সোনারিতে জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম দুদুল গগৈ। তিনি সোনারি এলাকার লংপতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির উপর নজরদারি বাড়িয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, মশাবাহিত এই রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *