ঈদের আনন্দের মাঝেই শোকাবহ দুর্ঘটনা, দু’টি বাইকের মুখোমুখি, মৃত্যু দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : ঈদের আনন্দমুখর পরিবেশের মধ্যেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোকরাঝাড়ের পর্বতঝোড়া এলাকায়। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যুবক। দুর্ঘটনায় আরও এক যুবতী গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের পরিচয় মীরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম হিসেবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দু’টি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষের ফলে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত যুবতীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডিএমসিএইচ (DMCH)-এ পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *