বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : ফলাফল ঘোষণার প্রাক্কালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোনারিতে। নিখোঁজ হয়ে পড়েছে সোনারির বিপিবি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কেশব কোঁওর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তার কোনও খোঁজ মিলছিল না। এরই মধ্যে মিরিপথারের দুমুখীয়া সেতুর উপর থেকে তার ব্যবহৃত সাইকেল, জ্যাকেট ও স্যান্ডেল উদ্ধার হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ছাত্রের পরিবার গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।



