মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন মন্তব্য, গ্রেফতার দুই যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঢকুয়াখনা থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, ধৃতদের নাম প্রীতম মগর এবং দিগন্ত মালা। অভিযোগ, তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক বিরূপ ও অশালীন মন্তব্য পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই ঢকুয়াখনা থানার পুলিশ সাইবার সূত্রে তথ্য সংগ্রহ করার পর অভিযুক্তদের চিহ্নিত করে এবং অভিযান চালিয়ে তাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার দেখানো হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *