সোনাইয়ে তৃণমূল প্রার্থীর প্রচারে ঝড় তুললেন ইউসুফ পাঠান

Spread the news

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : সোনাই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহাজান লস্করের সমর্থনে জোরদার নির্বাচনী প্রচারে অংশ নিলেন ভারতীয় ক্রিকেট তারকা তথা সাংসদ ইউসুফ পাঠান। সোমবার সোনাইজুড়ে এক বিশাল র‍্যালির মাধ্যমে প্রচারে নতুন উদ্দীপনা আনেন তিনি।

এদিনের র‍্যালিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। র‍্যালি চলাকালীন ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের সমর্থন কামনা করেন।

এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। নেতারা জানান, সোনাই আসনে পরিবর্তনের হাওয়া বইছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হবেন বলে তারা আশাবাদী। নির্বাচনের প্রাক্কালে এই র‍্যালিকে ঘিরে সোনাই এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *