বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : সমাগত বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ দলের প্রচার চালাতে অসমে উপস্থিত হন আসাদউদ্দিন ওয়েসি। বৃহস্পতিবার মরিগাঁও জেলার মৈরাবাড়ির ইন্দিরা খেলার মাঠে এআইইউডিএফর ধিঙ বিধানসভা কেন্দ্রের মতিউর রহমান এবং লাহরিঘাট বিধানসভা কেন্দ্রর সিদ্দিক আহমেদের প্রচার চালাতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী প্রচারণায় মূখ্য অতিথি হিসেবে এআইএমআইএম সভাপতি তথা হায়দারাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়েসি উপস্থিত থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র সমালোচনা করেন। তিনি মুখ্যমন্ত্রীর মিঞার মেরুদণ্ড ভাঙার ভাষণ প্রসঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন মিঞা বেছে থাকবে। মিঞা মুসলমানরা কোনও ব্যক্তিকে ভয় করতে হবে না। রিক্সা চালকদের টাকা কম দেওয়ার প্রসঙ্গে বলেন, হে হিমন্ত, আপনার যদি টাকা প্রয়োজন হয় তবে জনসাধারণ কাছ চেয়ে নিয়ে যাবেন। নমরূদ, ফেরাউন তাঁরাও মানুষকে অত্যাচার করেছিলন তবে তারা ধ্বংস হয়েছে। নমরূদ একটি ছোট মশার কাছে ধারাশায়ী হয়েছিলেন। মুসলামানদের উপর অত্যাচার করা হিমন্তও মরতে হবে, আমারো মরতে হবে, একদিন সবাই মরতে হবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ভয় পাবেন না। এইবার নির্বাচনে অসমের মিঞারা নির্ণায়ক ভুমিকা পালন করবে।

এদিকে, লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী তথা বিধায়ক আসিফ মহম্মদ নাজারকে কড়া সমালোচনা করে বলেন, আসিফ নাজারের বাবা প্রয়াত নজরুল ইসলাম ১৫ বছর অসম সরকারে ক্যাবিনেট মন্ত্রী থাকার পরও লাহরিঘাটে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তায় কোনও ধরনের উন্নয়ন করেননি। লাহরিঘাটে আজ পর্যন্ত নির্মাণ হয়ে উঠেনি একটি বিজ্ঞান শাখার মহাবিদ্যালয়। তবে এইবার আপনারা যদি লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের এআইইউডিএফর প্রার্থী সিদ্দিক আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তাহলে লাহরিঘাটের সমস্ত সমস্যার সমাধান হবে যাবে।

কংগ্রেসকে সমালোচনা করেন বলেন, কংগ্রেস দলে সংখ্যালঘু মুসলমানদের সমস্যা সমাধান করেন নি আর কখনো সমাধান করবে না। অসমের সংখ্যালঘু মুসলমানদের একমাত্র ত্রাণকর্তা বদরুদ্দিন আজমল। এদিকে, আজকের এই নির্বাচনী সভায় প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।



