জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : শ্রীভূমি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে সদ্য ভোটাধিকার প্রাপ্ত যুবা ভোটার সহ সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সিস্টমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিশিপেশন সেল বা সুইপ সেলের উদ্যোগে বৃহস্পতিবার এক ব্যাপক সচেতনতা অভিযান চালানো হয়েছে। এতে বৃহস্পতিবার শ্রীভূমির ডিএসএ খেলার মাঠে জেলার ২৪টি এসএইচজি থেকে প্রায় ১২০ জনের অধিক সদস্যরা সমবেত ধামাইল নৃত্য পরিবেশন করে সচেতনতা গড়ে তুলেন। এর পাশাপাশি ডিএসএ মাঠে ভোটার সচেতনতায় ব্যানার, প্ল্যা কার্ড প্রদর্শন ও সেল্ফি পয়েন্ট স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
এদিনের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী উপস্থিত হয়ে ধামাইল নৃত্য প্রত্যক্ষ করেন তথা সেল্ফি পয়েন্ট সেল্ফি উঠেন এবং নৃত্য পরিবেশনকারী সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। এতে তিনি জানান যে প্রতি ৫ বছর পর ভোটদানের এই পর্ব জনগণের কাছে আসে তাই গণতন্ত্রের এই পর্বকে উৎসব হিসেবে গণ্য করে উৎসাহ সহকারে উদযাপন করতে হবে। তিনি সদ্য ভোটাধিকার প্রাপ্ত যুবা ভোটারদের বিশেষ করে প্রথম বার যারা ভোট দেবে তাদের প্রতি শুভেচ্ছা জানান। জেলা আয়ুক্ত সর্বস্তরের ভোটারদের নির্ভয়ে ব্যাপক হারে ভোটদান করতে আহ্বান জানান।

এদিনের সচেতনতা কার্যসূচিতে সুইপ সেলের নোডাল অফিসার রাসিকা ইসলাম উপস্থিত থেকে নৃত্যে অংশগ্রহনকারীদের উৎসাহিত করেন। উল্লেখ্য, ইতিমধ্যে ভোটার সচেতনতায় জেলার কলেজগুলিতে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে।



