অকালে প্রয়াত শিক্ষিকা মরিয়ম বেগম মজুমদার

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : সোনাবাড়িঘাট এমভি স্কুলের শিক্ষিকা তথা সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা মরিয়ম বেগম মজুমদার আর নেই।সোমবার রাত ১২-৫৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৪ বছর। আজ, মঙ্গলবার বেলা দু’টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তিনি রেখে গেছেন স্বামী জলসেচ বিভাগের বড়বাবু আশরফ উদ্দিন মজুমদার (মাহমদ), এক ছেলে, এক মেয়ে, পাঁচ বোন, এক ভাই সহ আত্মীয়স্বজন।

তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি কিডনি জনিত রোগে আক্রান্ত হন। অবশেষে সব চিকিৎসাকে হার মানিয়ে পরপারে পাড়ি দেন। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী সহ সহকর্মীরা। এর আগে তিনি বেশ কয়েক বছর দুধপাতিল এমই স্কুলে শিক্ষকতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *