ইরানের অনুরোধে হামলা ১০ দিন স্থগিত করেছি: ট্রাম্প

Spread the news

২৭ মার্চ : ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে চলমান আলোচনা ‘খুব ভালোভাবেই’ এগোচ্ছে বলেও উল্লেখ করেন।

তিনি লিখেছেন, ‘ইরান সরকারের অনুরোধ অনুযায়ী আমি জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কার্যক্রম ১০ দিনের জন্য স্থগিত করছি। এই স্থগিতাদেশ ২০২৬ সালের ৬ এপ্রিল, সোমবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত কার্যকর থাকবে।’

আলোচনার অগ্রগতি নিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা বর্তমানে চলমান রয়েছে। তথাকথিত ‘ফেইক নিউজ’ মিডিয়া ও অন্যদের বিভ্রান্তিকর বক্তব্য সত্ত্বেও আমাদের এই আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *