বরাক তরঙ্গ, ২৬ মার্চ : কাছাড় জেলার কালাইন এলাকায় তীব্র রন্ধন গ্যাস সঙ্কটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কালাইনের গ্যাস এজেন্সিগুলিতে গৃহস্থালির সিলিন্ডার মিলছে না। ফলে ভোর থেকেই শতাধিক গ্রাহক এজেন্সির সামনে ভিড় জমাচ্ছেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
গ্যাসের অভাবে অতিষ্ঠ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, গ্যাস এজেন্সিগুলি কৃত্রিম সঙ্কট তৈরি করে একই সিলিন্ডার কালো বাজারে ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে বিক্রি করছে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।



