বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু, আহত বহু

Spread the news

৩১ মার্চ : উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো বিহারের নালন্দা জেলায়। মঙ্গলবার নালন্দার বিখ্যাত শীতলা মন্দিরে এক ধর্মীয় সমাবেশ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত ৮ জন মহিলার। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার স্থানীয় শীতলা মন্দিরে বিশেষ পূজা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের সংকীর্ণ জায়গায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমবেত হয়েছিলেন। ভিড় সামলানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হঠাৎ করেই হুড়োহুড়ি শুরু হয়। মুহুর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু মানুষ নিচে পড়ে গিয়ে অন্যদের পায়ের তলায় পিষ্ট হন।

ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ভিড়ের ব্যবস্থাপনা এবং নিরাপত্তার ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *