কাটিগড়ায় সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশ, আটক ৫ বাংলাদেশি

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাদিরখাল এলাকায় কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৫ জন বাংলাদেশের নাগরিককে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা ওই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে গুমড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কাছাড়ের কাটিগড়া বিধানসভা এলাকার ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ছয় মাসে অন্তত দুই শতাধিক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *