তুষারপাতে ৩০ জনের মৃত্যু, মাইনাস ১৮ ডিগ্রি তাপমাত্রা

Spread the news

২৭ জানুয়ারি : যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে দেশজুড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও প্রবল তুষারপাতের কারণে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে বহু এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢেকে গেছে। একই সঙ্গে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা—বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট, আর বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন আট লাখেরও বেশি গ্রাহক।

এই দুর্যোগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। তীব্র শীতের প্রভাব ছড়িয়ে পড়েছে উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায়। অনেক অঞ্চলে তুষারপাতের পরিমাণ পৌঁছেছে ১৮ ইঞ্চি পর্যন্ত, আর তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

এই তুষারঝড়ের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ। প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য, যেখানে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *