রোহিত হত্যাকাণ্ড, আটক ৩ নাবালক

Spread the news

বরাক তরঙ্গ, ১ মার্চ : শহরের চেংকুড়ি রোড নেতাজি পল্লীতে রোহিত দাস হত্যাকাণ্ডে পুলিশ আটক করল তিন নাবালককে। দাস পদবীর ওই তিন নাবালকের মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ নিশ্চিত। অন্য দু’জনের সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

জানা গেছে, রোহিতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এর মধ্যে আটক করা হয়েছে তিনজনকে। অন্য দু’জন বর্তমানে পলাতক। এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে মোবাইল নিয়ে বিবাদ। যদিও যার জড়িত থাকা নিয়ে পুলিশ নিশ্চিত সে স্পষ্ট করে কিছু বলছে না।

এদিকে, শনিবার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোহিতের মৃতদেহের ময়নাতদন্তের পর সমঝে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে। এরপর এদিনই শ্মশানঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। পুলিশের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে, শীঘ্রই ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা খোলসা করে জড়িত সবাইকে জালে পোরা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *