শিলচরে বিদেশি মদ বাজেয়াপ্ত, ধৃত ৩ পাচারকারী

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : শিলচর শহরে অবৈধ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য মিলেছে। ফাটকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে NL 01AB 5741 নম্বরের একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাক থেকে মোট ২২২ কার্টুন বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সালমান আহমদ, ইমরান হোসেন এবং মুন্না লস্কর নামে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া মদের চালানটি পার্শ্ববর্তী মেঘালয় থেকে বিভিন্ন বৈধ পণ্যের আড়ালে লুকিয়ে আনা হয়েছিল। এরপর তা কাছাড় জেলা হয়ে মিজোরামে পাচারের পরিকল্পনা ছিল।

অভিযানের সময় ট্রাকসহ সম্পূর্ণ মদের চালান বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে অনুমান, উদ্ধার হওয়া বিদেশি মদের চোরাবাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও চক্র বা ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *