নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাহনের, ঘটনাস্থলেই মৃত্যু ২ যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : ৩৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা চারচাকার গাড়ির, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, ডিব্রুগড়ের ৩৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িতে থাকা দুই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

মৃত দুই যুবকের নাম ঋষিরাজ মাউত ও লক্ষ্যজ্যোতি ফুকন। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই তরতাজা প্রাণের মৃত্যুতে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *