একাধিক গাড়ির সংঘর্ষে ১৩ জনের মৃত্যু

Spread the news

১২ এপ্রিল : ভয়াবহ দুর্ঘটনা! একাধিক গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ২৫ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বিহারের কাটিহার জেলায়। একটি বাস, একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে এমন মর্মান্তিক পরিণতি বলে জানা গিয়েছে। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

শনিবার সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ জাতীয় সড়ক ৩১ (NH-31)-এর কোধা এলাকায় একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় এক পুলিশ আধিকারিক পিটিআইকে জানিয়েছেন যে, পিকআপ ভ্যানটিতে থাকা যাত্রীরা পার্শ্ববর্তী পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন এবং তখনই এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে পূর্ণিয়ার নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনও পুরোপুরি জানা যায়নি। প্রশাসনের তরফে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন। পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-ও একই পরিমাণ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *