বরাক তরঙ্গ, ১ এপ্রিল : এসইউসিআই (সি)-এর মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্যের সমর্থনে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চৌরঙ্গী ও চেরাগী বাজারে দু’টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কাছাড় জেলা কমিটির সদস্য অধ্যাপক অজয় রায় এবং হাইলাকান্দি জেলা কমিটির সদস্য আফজাল হোসেন মজুমদার বলেন, বর্তমান নির্বাচনকে শুধু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের লড়াই হিসেবে তুলে ধরছে। কিন্তু জনগণের সংশ্লিষ্ট মূল প্রশ্নগুলি সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিয়ে উভয় জোটেরই কোনো স্বচ্ছ দিশা নেই। দলের প্রার্থী হিল্লোল ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, জনগণের মধ্যে সুকৌশলে কে এগিয়ে বা কে পিছিয়ে—কেবল এই ধরণের চর্চাই প্রাধান্য পাচ্ছে। অথচ জনগণের প্রকৃত সমস্যার সমাধান ও নীতিগত অবস্থান নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তিনি সাধারণ মানুষকে পুঁজিপতি-বান্ধব এই দুই মেরুর রাজনীতির বিপরীতে বিকল্প গণ-আন্দোলনের শক্তিকে শক্তিশালী করার আহ্বান জানান।
উভয় সভায় স্থানীয় জনগণের ব্যাপক সমর্থনে লক্ষ্য করা গেছে।



