বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন[র সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগ মঙ্গলবার দু’টি ম্যাচে জিতল জুবিনগর্গ ফেনস্ ক্লাব ও সন অব সোনাই। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম ম্যাচে জুবিনগর্গ ফ্যানস্ ক্লাব ৭ উইকেটে হারার ইলেভেন ফাইটারকে। টসে জিতে জুবিনগর্গ ফেনস্ ক্লাব ইলেভেন ফাইটারকে প্রথম ব্যাট করতে পাঠায় ইলেভেন ফাইটার প্রথম ব্যাট করতে নেমে ইলেভেন ফাইটার নির্ধারিত ১৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের হয় খালেদ বড়ভূইয়া সর্বোচ্চ ৩৫ রান, তাহিল খান ১৫ রান, সাহিদ আহমেদ ১৪ রান করেন। জুবিনগর্গ ফ্যানস্ ক্লাবের হয়ে আবুল কাশিম ৩টি, আলি আহমেদ ৩টি উইকেট, আশরাফুল আলম ২টি উইকেট, অরুপ দাস ও সাইদুল রাজ খান ১টি করে উইকেট পান। ১২৩ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জুবিনগর্গ ফ্যানস্ ক্লাব ১১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে নেয়। জুবিনগর্গ ফেনস্ ক্লাবের হয়ে তানবির আলম সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়াও ভাল রান পান আফসর আহমদ ২৩ রান, আশরাফুল আলম ২১ রান, আলি আহমেদ ১৪ রান করেন। ইলেভেন ফাইটারের হয়ে কুতুব উদ্দিন ২টি উইকেট, ঝলক ১টি উইকেট পান। এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান জুবিনগর্গ ফেনস্ ক্লাবের আলি আহমেদ। তাঁর হাতে ম্যাচ শেষে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন নজমুল হক বড়ভূইয়া।
দিনের অপর ম্যাচে সন অব সোনাই ৮ উইকেটে হারিয়েছে মুন লাইট ক্লাবকে। এদিন টস জিতে সন অব সোনাই মুনলাইটকে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথম ব্যাট করতে নেমে মুনলাইট ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। মুনলাইট দলের হয়ে ভাল রান পান সুরজিৎ রায় ২৬ রান, জয়দীপ দাস ২০ রান, মুকিত লস্কর ১৯ রান, মহিবুর মজুমদার ১১ রান করেন। সন অব সোনাই-র হয়ে ইসমাইল মজুমদার, এসএ লস্কর, সাজহান হোসেন, মুমিনুল হক লস্কর ২টি করে উইকেট পান, আহাদ মজুমদার ১টি উইকেট পান। ১৩৪ রানের লক্ষ্য মাত্রা নিয়ে জবাবী ব্যাটিংয়ে নেমে সন অব সোনাই ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে এমাদ লস্কর জড়ো ৭২ রানের সর্বোচ্চ এক ইনিংস খেলেন। প্রথম ম্যাচে ও শতরান করেন তিনি। এছাড়াও ভাল রান পান মুমিনুল হক লস্কর ২৩ রান, সাজহান হোসেন ১৭ রান, অভিষেক পালিত ১২ রান করেন। মুনলাইটের হয়ে একমাত্র হান্নান হোসেন ২ উইকেট পান। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান সন অব সোনাই-র এমাদ লস্কর। তাঁর হাতে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন আক্তার হোসেন লস্কর। বুধবার সকালে খেলবে এমএম সুপার কিং ও মুন লাইট ক্লাব, বিকালের ম্যাচে খেলবে দৃষ্টি সোনাই বুন্দ ইলেভেন স্টার।



