মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : পাথারকান্দি বিধানসভার লক্ষীপুর বাজারে আয়োজিত দলীয় কার্যালয়ের উদ্বোধন ও জনসভা যেন শুধু একটি অনুষ্ঠান নয় বরং তা রূপ নেয় এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শনে। এতে অগুনতি মানুষের উপস্থিতিতে এক প্রকার জনসমুদ্রের মাঝে শক্তি প্রদর্শন রোপ লক্ষ করা যায়। লক্ষ্মীপুর বাজারে শনিবার সকাল থেকেই শুরু হয় মানুষের ঢল। গ্রাম থেকে শহর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন এই কর্মসূচিতে।দলীয় কার্যালয়ের উদ্বোধন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ, আর তার পরেই জনসভা রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

সভায় কৃষ্ণেন্দু পাল বলেন, মানুষের এই ভালোবাসা আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি, আপনাদের সমর্থনই আমাদের পথচলার দিশা। বিরোধীদের উদ্দেশ্যে ইঙ্গিত দিয়ে বলেন, মানুষ এখন কাজ চায়, কথার রাজনীতি নয়। উন্নয়নের রাজনীতির সামনে বিভাজনের রাজনীতি টিকতে পারে না।



