হাইলাকান্দিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক সনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। দিনটির থিম ছিল ‘ইউনাইটেড বাই ইউনিক’।

একটি র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন ডিএইচএস টিম, এনএইচএম এবং এএসিসিএফ-হাইলাকান্দি, হাইলাকান্দি শহরে এই উপলক্ষে জনসাধারণের মধ্যে ক্যান্সার সচেতনতার লিফলেট বিতরণ করা হয়।

এনএইচএম সম্মেলন হলের ক্যান্সারের উপর একটি সচেতনতামূলক‌সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক রোগ নির্ণয়, চিকিৎসা সুবিধা এবং সার্ভিকাল ক্যান্সারের জন্য এইচপিভি ভ্যাকসিনের উপর জোর দেওয়া হয়। অধিবেশনে রোগীর যত্ন এবং সহায়ক চিকিৎসা বিকল্পগুলিকে তুলে ধরা হয়। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ এবং উপলব্ধ চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে  বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।.ন্যাশনাল হেলথ মিশনের হাইলাকান্দি শাখা এবং শিলচরের আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এর পরিচালনায় এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *