বরাক তরঙ্গ, ৮ মার্চ : ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে পরিচালিত “মেরা যুবা ভারত” হাইলাকান্দি কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রবিবার সকাল নয়টা থেকে দক্ষিন হাইলাকান্দির মণিপুর মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকালে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্ধোধন করেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার নবীনচন্দ্র রাভা ও হাইলাকান্দি জেলার মাই ভারত এর ডেপুটি ডিরেক্টর হরশরণ সিং।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে মাই ভারত এর ডেপুটি ডিরেক্টর হরশরণ সিং বলেন, নারীদের অনুপ্রাণিত করে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।দেশের প্রায় ২৫০টি জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। মূল উদ্দেশ্য হল নারী ও কিশোরীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানো এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনে উৎসাহিত করা। এরপর ১৩ বছরের নিচে, ১৩ থেকে ১৮ বছর এবং ১৮ বছরের ঊর্ধ্বে—এই তিনটি বিভাগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার সহ কিছু বিনোদনধর্মী ক্রীড়া কর্মসূচি। এদিনের প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক প্রতিযোগীনারী ও কিশোরীরা অংশ গ্রহণ করেন।

এদিন বিকেলে আয়োজিত পুরস্কার বিতরনী সভায় বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেন মাই ভারত এর ডেপুটি ডিরেক্টর হরশরণ সিং, জেলা ক্রীড়া আধিকারিক নবীন চন্দ্র রাভা, রাজা দাস, অংকিতা ভৌমিক প্রমুখ।এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ফলাফল হচ্ছে অনূর্ধ্ব–১৩ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম সুষ্মিতা পাল, দ্বিতীয় দীপালি মাঝি এবং তৃতীয় অন্তা রী; ২০০ মিটার দৌড়ে প্রথম সুষ্মিতা পাল, দ্বিতীয় দেবাশ্রী সিংহ এবং তৃতীয় কে. প্রিয়দর্শিনী সিংহ; ৪০০ মিটার দৌড়ে প্রথম সুস্মিতা পাল, দ্বিতীয় দেবাশ্রী সিংহ এবং তৃতীয় দীপালি মাঝি স্থান অধিকার করে। ১৩ থেকে ১৮ বছর বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম মুন রিয়াং, দ্বিতীয় অঞ্জলি ধুবি ও তৃতীয় সুপর্ণা দাস; ২০০ মিটার দৌড়ে প্রথম অঞ্জলি ধুবি, দ্বিতীয় মুন রিয়াং ও তৃতীয় সুপর্ণা দাস; ৪০০ মিটার দৌড়ে প্রথম সুপর্ণা দাস, দ্বিতীয় অঞ্জলি ধুবি ও তৃতীয় মুন রিয়াং স্থান লাভ করে। অপরদিকে ১৮ বছরের ঊর্ধ্বে বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম প্রিয়শি দাস, দ্বিতীয় সায়া ঘর ও তৃতীয় রীতা ঘর; ২০০ মিটার দৌড়ে প্রথম প্রিয়শি দাস, দ্বিতীয় রীতা ঘর ও তৃতীয় জয়া ঘর; এবং ৪০০ মিটার দৌড়ে প্রথম প্রিয়শি দাস, দ্বিতীয় রীতা ও তৃতীয় জয়া স্থান অধিকার করে।




