রামকৃষ্ণনগর কলেজে ভোটার সচেতনতা কর্মসূচি : কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায়

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : সোমবার রামকৃষ্ণ নগর কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বিশেষ ভোটার সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং শ্রীভূমি জেলার সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) সেলের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

“গণতন্ত্রে ভোটের গুরুত্ব ও যুবসমাজের ভূমিকা” শীর্ষক বিষয়কে কেন্দ্র করে এদিন কলেজে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. অর্জুনচন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। বিশেষ করে স্নাতক স্তরের শিক্ষার্থীদের মধ্যে এই কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী আছিমা বেগম প্রথম স্থান, সুমন সিনহা দ্বিতীয় স্থান এবং রুজিনা আক্তার তৃতীয় স্থান অধিকার করে।

অন্যদিকে, বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী শৌরী চক্রবর্তী বিজয়ী হয়। প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখার জন্য চতুর্থ সেমিস্টারের ছাত্রী স্নেহা মালাকার সেরা বক্তা নির্বাচিত হয়। অধ্যক্ষ ড. অর্জুনচন্দ্র দেবনাথ জানান, নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শ্রীভূমি জেলার SVEEP সেল সকলকে—বিশেষ করে বিজয়ীদের—ধন্যবাদ জ্ঞাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *