শ্রীভূমিতে শুক্র ও শনিবার ভোট কর্মী প্রশিক্ষণ, জেলা গ্রন্থাগারের পরিবর্তে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আগামী ৩ ও ৪ এপ্রিল, শুক্র ও শনিবার শ্রীভূমিতে ভোট কর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগামী ৩ ও ৪ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা, প্রথম শিফ্টে এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফ্টে প্রিসাইডিং অফিসার সহ ফাস্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সাইন্স এবং ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে বলে জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিকের এক আদেশে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতে আগে জানানো মতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের পরিবর্তে  ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব ভোট কর্মীকে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *