আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির শ্রীভূমি জেলা সফর

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বুধবার শ্রীভূমি জেলা সফর করলেন। কমিটির চেয়ারম্যান বিধায়ক নূরুল হুদা ও অন্যান্য সদস্য বিধায়ক রামেন্দ্র নারায়ণ কলিতা, বিধায়ক ভবেন্দ্র নাথ ভরালি, বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া এবং বিধায়ক আব্দুর রসিদ মন্ডলকে নিয়ে গঠিত এই কমিটি বুধবার শ্রীভূমি জেলার পূর্ত ভবন বিভাগের নির্মাণাধীন শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ নগরে মহিলা কলেজ, রামকৃষ্ণ নগর হায়ার সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ নগর মেডিকেল কলেজ, রামকৃষ্ণ নগর মিনি স্টেডিয়াম, পাথারকান্দিতে হায়ার সেকেন্ডারি স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পাশাপাশি, এদিনই কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা জেলা সমাজ কল্যাণ বিভাগের শ্রীভূমি শহরের নিলমণী রোডের ও মাইজ গ্রামের মডেল অঙ্গনওয়াডি কেন্দ্র, পূর্ত জাতীয় সড়কের লক্ষীবাজার রোডের নির্মাণ কাজ, জনসাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনে শ্রীগৌরী জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন। এদিকে, পূর্ত গ্রামীণ সড়কের নর্থ শ্রীভূমি ও সাউথ শ্রীভূমি টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের পাথারকান্দি মোকামটিলা সড়ক, বদরপুরের মহাকলস্থিত এগ্রিকালচার সোয়েল টেস্টিং ল্যাবরেটরি, জল সম্পদ বিভাগের নির্মিত শ্রীভূমির দাসপট্টিতে বন্যা প্রতিরোধী দেওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়া কমিটি জলসিঞ্চন বিভাগের পাথারকান্দি রাতাবাড়ী ডিভিশনের খাগরাগুড়া উত্তর মাগুরা লোয়াইরপোয়া প্রকল্প পরিদর্শন করে খোজ নেন। এদিন বিকালে কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন।

শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে পূর্ত সড়ক, পূর্ত ভবন, জল সম্পদ, বন, জনসাস্থ্য কারিগরি, জল সিঞ্চন, স্বাস্থ্য, আবগারি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কাজকর্মের অগ্রগতির খোজ নেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। এদিনের পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে আসাম বিধানসভার আন্ডার সেক্রেটারি ফকর উদ্দিন চৌধুরী, রাজ্যের কৃষি বিভাগের যুগ্ম সচিব গুনোজিৎ কশ্যপ, বিদ্যালয় শিক্ষা বিভাগের যুগ্ম সচিব প্রাঞ্জল চৌধুরী, শ্রীভূমি জেলা পরিষদের সিইও মুন গগৈ, ভারপ্রাপ্ত জেলা উন্নয়ন আয়ুক্ত এল খিংতে সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *