বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলচরের প্যারা টেবিল টেনিস খেলোয়াড় বিপ্রজিৎ দেব বর্তমানে মধ্য প্রদেশের ইন্দোরে ইউটিটি প্যারা সিনিয়র টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রাজ্যের প্রতিনিধিত্ব করছে। তিনদিনের প্রতিযোগিতাটি আজই শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্দোরের অভয় প্রশাল প্রাঙ্গণে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে প্যারা টেবিল টেনিস প্রোমোশন অ্যাসোসিয়েশন এবং এমপি টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে
আজ পুরুষদের অনূর্ধ্ব ১৮ ডাবলসে বিপ্রজিৎ দেব উত্তরপ্রদেশের হিমাংশু সিং চৌহানের সঙ্গে জুটি বেঁধে খেলে। তাঁরা কোয়ার্টার ফাইনালে নিতিন ওয়াই এবং সতীশ কুমারের বিরুদ্ধে ৩-১ গেমে পরাজিত হয়।

আগামীকাল বিপ্রজিৎ তাঁর সিঙ্গলস ইভেন্টে অংশ নেবে। শিলচর ডিএসএ টেবিল টেনিস অ্যাকাডেমির কোচ পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী, তাঁর জন্য আন্তরিক শুভেচ্ছা জানিন এবং পডিয়াম ফিনিশের আশাব্যাক্তর ব্যক্ত করছি।



