বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ বেদীর সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একটি অনুষ্ঠানের আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অর্থ ও হিসাব আধিকারিক ড. রণবিজয় দাশ, ছাত্র কল্যাণ বিষয়ক প্রধান ড. জয়দীপ পাল বাংলা বিভাগীয় প্রধান ড. অনামিকা চক্রবর্তী , বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও পড়ুয়া রা। ভাষা শহিদ বেদীতে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ উপস্থিত অন্যান্যদের দ্বারা পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পদার্থবিদ্যা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র তুহিন মজুমদার ‘আমি বাংলায় গান গাই’ এই গানটি পরিবেশন করে। স্বাগত ভাষণে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. অনামিকা চক্রবর্তী দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি এই দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কিভাবে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি ঘটনা শুধু পূর্ব পাকিস্তানি থেমে থাকেনি। তা সমগ্র বিশ্বের আবেগকে নাড়িয়ে দিয়েছিল ও তার ঠিক নয় বছর পর যুক্ত হয় বরাক উপত্যকায় ১৯৬১ সালের ১৯শে মে ঘটে যাওয়া মাতৃভাষা রক্ষার আরো এক রক্তক্ষয়ী সংগ্রাম। এই ধারাবাহিক সংগ্রাম আজকের ও সেই সঙ্গে আগামী প্রজন্মগুলোকে নিজেদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে উদ্বুদ্ধ করবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর প্রতিটি ভাষা গোষ্ঠীর মানুষকে মাতৃভাষার প্রতি অধিকারবোধকে আরো গভীর করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় প্রথমেই
মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা পরিচালিত দেশ উন্নতির চরম শিখরে পৌঁছেছে : উপাচার্য নিরঞ্জন



