UPSCর চূড়ান্ত ফল ঘোষণা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের

Spread the news

৬ মার্চ : সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গোটা দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হলেন অনুজ আগরওয়াল। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। দেশজুড়ে নানা সিভিল সার্ভিস ক্যাটেগরিতে PDF-এ নাম ও রোল নম্বর দেওয়া রয়েছে। এই বছর অনুজ অগ্নিহোত্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আজ তাদের অফিসিয়াল ওয়েবসাইট , upsc.gov.in এবং upsconline.nic.in-এ সিভিল সার্ভিস পরীক্ষার ২০২৫ সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ২৭শে ফেব্রুয়ারি ইন্টারভিউ শেষের পর থেকে প্রার্থীরা অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন।

প্রাপ্ত ফলাফলের নিরিখে মেধা তালিকার ভিত্তিতে IAS, IPS এবং IFS সহ মোট ৯৭৯টি পদ পূরণ করা হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর, প্রার্থীরা ওয়েবসাইটে উপলব্ধ PDF -এ তাদের নাম এবং রোল নম্বর পরীক্ষা করতে পারবেন। কমিশন শীর্ষস্থান অধিকারকারীদের  নাম, বিভাগ অনুসারে কাট-অফ নম্বর এবং সিলেক্টেড প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। এই বছর অনুজ অগ্নিহোত্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *