জুবিনের ন্যায়ের দাবিতে লাহরিঘাটের দুই যুবকের জুবিন ক্ষেত্র’-এর উদ্দেশ্যে ‘দৌড়’ যাত্রা

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি ‌: প্রয়াত প্রাণের শিল্পী ও অসমের গর্ব জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর ‘ন্যায়’-এর দাবিতে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদ করেন মরিগাঁও জেলার লাহরিঘাটের দুই তরুণ। বৃহস্পতিবার বরিবন্ধা গ্রামের লেলাবড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র রাজদীপ নাথ এবং বরছিলা কণপাই বরদলৈ মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র নাজিম আলি গ্রামে জুবিন গর্গের প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে ও পুষ্পাঞ্জলি অর্পণ করে তাঁর ‘ন্যায়ের দাবিতে’ জুবিন ক্ষেত্রের উদ্দেশ্যে এক ‘দৌড়’ যাত্রা শুরু করেন।

শিল্পী গর্গের প্রতি গভীর অনুরাগ ও শ্রদ্ধা থেকে উদ্ভূত এই  প্রচেষ্টাকে স্থানীয় গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত সমর্থন ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। শিল্পীর প্রতি গভীর ভালোবাসা এবং তাঁর মৃত্যুর পর ন্যায়বিচারের দাবি করেই তরুণ দুজন এই যাত্রা শুরু করেছেন বলে জানা গেছে। তাদের এই ভূমিকা অসমের তরুণ প্রজন্মের মধ্যে জুবিন গর্গের স্থান ও তাঁর প্রতি সম্মানের গভীরতাকেই প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *