বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) রাজ্যের ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের সাংসদ সুস্মিতা দেব।
তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের কাছে মোট ৭৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে ৫১টি আবেদন চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত আবেদনগুলি দলের মুখ্য কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।



