সুপার ডিভিশন ক্রিকেট লিগে ফের জয় টাউন ক্লাবের

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : টাউন ক্লাবের আরেকটি জয়ে ম্যাচ সেরা হলেন রোশন আলম। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প‍্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেট লিগে আজ তারা হারলো ইটখলা অ‍্যাথলেটিক ক্লাবকে। ৭১ রানের বড়সড় ব্যবধানে। এসএম দেব স্টেডিয়ামে ব‍্যাটিংয়ে ডাক পেয়ে ৩৭.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় টাউন ক্লাব। টাউন ক্লাবের সৌরভ সাহা ৩২, ইয়াসির আলি ২৪, রোশন আলম অপরাজিত ২১, অনুরাগ কুমার সিনহা ২১, ভারত নেওয়ার ২০ ও সমীর সিনহা করেন ১৯ রান। দু’টি করে উইকেট নেন অভিজিৎ দে, ঋষভ দীপক ও প্রিয়াংশু পাল।

জবাবে ইটখলা এসি ২৬.৪ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায়। তাদের আব্দুল হোসেন লস্কর ইমরান ৩৩, বিশাল রায় ২৪, প্রিয়াংশু অপরাজিত ১৩, সাদেক ইমরান লস্কর ১২ ও প্রসেনজিৎ সরকার করেন ১১ রান। ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন টাউনের রোশন। দু’টি পান ভরত। রোশনের হাতে ম‍্যাচ সেরার ট্রফি তুলে দেন ক্রীড়া সংগঠক চন্দন শর্মা। এটা ছিল টাউন ক্লাবের তৃতীয় জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *