আজ খুশির ঈদ, উৎসবের আমেজ, সবাইকে বরাক তরঙ্গ এর শুভেচ্ছা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মার্চ : মেঘে ঢাকা আকাশ সত্ত্বেও ভারতসহ প্রতিবেশী বাংলাদেশে শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর।
দীর্ঘ একমাসের সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে এসেছে ঈদের এই শুভক্ষণ। ইতোমধ্যেই সর্বত্র উৎসবের আবহ বিরাজ করছে, ঈদের আনন্দে শামিল হতে মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন ঈদগাহে নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা। এই শুভক্ষণ

বরাক তথা দেশবাসী এবং পাঠক, শুভাকাঙ্খী ও বিজ্ঞাপনদাতাকে ডিজিটাল নিউজ পোর্টাল বরাক তরঙ্গ জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *