বরাক তরঙ্গ, ২৪ মার্চ : তিন বছর বয়সী এক নিখোঁজ শিশুকন্যার কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ডিব্ৰুগড় জেলার টেঙাঘাট এলাকায়। শিশুটি নিখোঁজের এক মাস পর উদ্ধার হয়। পরিবারের বাড়ির কাছাকাছি একটি জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। কঙ্কালের গলায় থাকা একটি মালার ভিত্তিতে পরিবার শিশুটিকে শনাক্ত করে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা শিশুটিকে হত্যা করে দেহ মাটিতে পুঁতে রাখে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত জোরদার করেছে। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল শিশুটি। বিস্তারিত আসছে…



