সোনাইয়ে অগপ প্রার্থীর সমর্থনে দোয়া মহফিল, উপস্থিত সহস্রাধিক আলিম-উলামা

Spread the news

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : সোনাই বিধানসভা এলাকায় অসম গণ পরিষদ (অগপ) দলের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়ার সমর্থনে এক বৃহৎ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোনাই শহরের একটি ভবনে আয়োজিত এই মহফিলে সহস্রাধিক আলিম-উলামার উপস্থিতি লক্ষ্য করা যায়।

মাহফিলে জমিয়ত, আহলে সুন্নত, নদওয়াতুত তামির, আহলে হাদিসসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। তাঁরা করিম উদ্দিন বড়ভূইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং ভবিষ্যতেও জাতির কল্যাণে কাজ করার তৌফিক প্রার্থনা করেন।

এছাড়াও উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ সোনাই অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সামগ্রিক উন্নয়নের স্বার্থে ব্যক্তি হিসেবে করিম উদ্দিন বড়ভূইয়াকে সমর্থনের কথা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *