হাইলাকান্দিতে পোলিং কর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ ৪ এপ্রিল

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় পোলিং কর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে জানানো হয়েছে, পূর্বে নির্ধারিত ৩ এপ্রিলের পরিবর্তে আগামী ৪ এপ্রিল  (শনিবার) সকাল ৯টা থেকে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।, প্রশিক্ষণটি এস.এস. কলেজ, হাইলাকান্দি-তেই অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট কিছু গ্রুপ কোডভুক্ত পোলিং কর্মীদেরই এই দিনে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব গ্রুপ কোডের কর্মীদের এই প্রশিক্ষণে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেগুলি হল—
১২৬৯, ১২৭০, ১২৭১, ১২৭২, ১২৭৩, ১২৭৪, ১২৭৫, ১২৭৬, ১২৭৭, ১২৭৮, ১২৭৯, ১২৮০, ১২৮১, ১২৮২, ১২৮৩, ১২৮৪, ১২৮৫, ১২৮৬, ১২৮৭, ১২৮৮, ১২৮৯, ১২৯০, ১২৯১, ১২৯২ ও ১২৯৩।উল্লিখিত গ্রুপ কোড ছাড়া অন্যান্য পোলিং কর্মীরা তাঁদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *