জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ মার্চ : শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এক প্রেস বার্তা যোগে সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, জেলা প্রশাসনের নজরে এসেছে যে জেলার কিছু কিছু পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে, জেলায় পেট্রোলজাত পণ্যের কোন অভাব বা ঘাটতি নেই। শ্রীভূমি জেলার সমস্ত পেট্রোল পাম্পে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের ভান্ডার মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
তাই জেলার নাগরিকদের পেট্রোল বা ডিজেলের ঘাটতি নিয়ে আতঙ্কিত না হওয়ার বা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে পেট্রোল পাম্পগুলিতে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



