গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা, শেষ গোটা পরিবার

Spread the news

২ জানুয়ারি : ছেলে সদ্য চাকরি পেয়েছিল মুম্বইয়ে, বাবা মা তাকে ছাড়তে যাচ্ছিল দমদম বিমান বন্দরে। বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিনজনই। নতুন বছরের প্রথম দিনেই শেষ গোটা পরিবার। জানা গিয়েছে, তাদের বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারে। বাবা-মা ও ছেলে মৃত। ছেলে সেখ শাহানওয়াজ মুম্বইয়ে চাকরি করে।

তাকে দমদম এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছিলেন বাবা সেখ মহম্মদ মুর্শেদ, মা রেজিনা খাতুন। তাঁরা সকলেই মৃত, আহত হয়েছেন চালক সাহেব মুন্সি।

জানা গিয়েছে, গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে তাদের চারচাকা গাড়ির ধাক্কা। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জনের, আহত গাড়ির চালক। বর্ধমানে ১৯ নং জাতীয় সড়কের জোতরাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতা অভিমুখী গ্যাস ট্যাঙ্কারের পিছনে দুর্গাপুর থেকে কলকাতাগামী চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে চারচাকা গাড়িতে থাকা চালক-সহ ৪ জন গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক চিকিৎসাধীন, কী ভাবে ঘটল দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *