বরাক তরঙ্গ, ২৭ মার্চ : রাজ্যে অনুভূত হলো ভূমিকম্পের কম্পন। শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৯। উৎপত্তি স্থল ছিল গোয়ালপাড়া।
গুয়াহাটি সহ রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি, অসমের পার্শ্ববর্তী মেঘালয় এবং বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া যায়। যদিও এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।



